দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর হাতিরঝিল এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশে জীবাণুনাশক ছিটানোসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা। এছাড়া চট্টগ্রাম ও খুলনার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে নৌবাহিনী। নৌসদস্যরা এসব এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে নিয়মিত মাইকিং ও বিভিন্ন লিফলেট বিতরণ করছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।