নভেল করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের জন্য ২৬ লাখ ডলার বরাদ্দ দিয়েছেন উগান্ডার এমপিরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি।
বিবিসি জানায়, দেশটির সংসদ সদস্যরা নিজেদের জন্য মোট ১০ বিলিয়ন উগান্ডার মুদ্রা (২৬ লাখ মার্কিন ডলার) বরাদ্দ করেছে। কভিড-১৯ রোগের সচেতনতা বৃদ্ধিতে এই অর্থ তারা কাজে লাগাবেন এমনটা বলা হচ্ছে।
এই ঘটনায় মুসেভেনির ভাষ্য, এমপির এভাবে নিজেদের নামে বরাদ্দ দেবে এটি নৈতিকভাবে নিন্দনীয়। তিনি স্থানীয় প্রশাসনকে এই অর্থ বরাদ্দ দেয়ার কথা বলেন।
এখন পর্যন্ত দেশটিতে ৭৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুর কোনো ঘটনা নেই।
উগান্ডার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেন, এমপিরা নিজ নিজ এলাকায় ত্রাণের জন্য এই অর্থ ব্যয় করছে কী না সেটি খতিয়ে দেখা হবে। এর জন্য একটি তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।