কৃষকদের ধান ক্রয়ে কোন অনিয়ম হবেনা: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সুনামগঞ্জের হাওরে ৭৫ ভাগ দান কাটা হয়েে গেছে এবার ফসরও বেশ ভালো হয়েছে। এবার প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারীভাবে ধান ক্রয়ে কোন অনিয়ম হবে না, কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগী কোন সুযোগ দেয়া যাবে না, এবার হাওরের প্রকৃত কৃষদের তালিকা যাচাই বাছাই করে লটারীর মাধ্যমে তালিকা করা হবে।

বুধবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের ধান কাটার মেশিন প্রদান অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন করোনা পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, আমাদের দেশেও এর প্রভাব পড়তে পারে তাই হাওরের বোরো ধানকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও কৃষিকে গুরুত্ব দেন। 

এদিকে একই অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন এবার করোনা পরিস্থিতিতে কৃষি ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী বাজেটে কৃষিতে সব থেকে বেশী প্রাধান্য দেয়া হচ্ছে। কৃষি হচ্চে বাংলাদেশের অর্থনৈতিক খাতের মূল ভিত্তি।

পরে দুই মন্ত্রী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সদর উপজেলরা লাল পুরে কৃষকদের কাছ থেকে সরাসরি ১০৪০ টাকা ধরে ধান ক্রয়ের উদ্বোধন করেন। হাওরে এবার ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা কম হওয়র বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন এ বছর সরকার সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে সুনামগঞ্জে ২৫ হাজার মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মুহিবুর মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপ,  পীর ফজলুর  রহমান মিসবাহ এমপি, শামীমা শাহরিয়ার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।