করোনাভাইরাসের চিকিৎসায় যুক্তরাষ্টের স্বাস্থ্য অধিদপ্তর রেমিডিসিভির এর অনুমোদন দিতে যাচ্ছে বলে জানিয়েছে এএফপি।
এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির পরীক্ষামূলক প্রয়োগে প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর অবস্থার উন্নতি ঘটেছে বলে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি গিলিড সায়েন্স জানায়। তাদের তৈরি করা এই ওষুধ ৬৮ জনের ওপর পরীক্ষায় এই ফল পাওয়া গেছে বলে জানায় এএফপি।
তবে এ ওষুধ গ্রহণযোগ্য নয় বলে আপত্তি জানায় চীন। এরপর বুধবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিকিৎসক ও বিজ্ঞানী অ্যান্থনি ফসি জানান, রেমিডিসিভির করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে যে কার্যকর ভূমিকা রাখে তা পরিষ্কার।
হোয়াইট হাউসে তিনি বলেন, এ ওষুধ করোনাকে আটকে দিতে পারে।
ফসি ট্রাম্পের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের একজন সদস্য।