মাঠে ক্রিকেট ফেরা নিয়ে প্রায় ক্রিকেটারই এক পক্ষে। বোর্ডের সঙ্গে তারাও চাইছেন দর্শকহীন হলেও মাঠে ফিরুক ক্রিকেট। কিন্তু ডেভিড ওয়ার্নার এর বিপক্ষে। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান দর্শকহীন ক্রিকেট মাঠে ফিরুক, এটা চাইছেন না। আর এজন্যই অস্ট্রেলিয়ার ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর অনিশ্চয়তার মধ্যে আছে বলে মনে করেন ওয়ার্নার। জুনের শেষদিকে স্কটিশদের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলার কথা অজিদের। আর জুলাইয়ের শুরু থেকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা ইংল্যান্ডের বিপক্ষে। দুই সফরই এখন শঙ্কায়।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের মতামত সম্পর্কে জানাতে গিয়ে ওয়ার্নার বলেন, ‘কোনো সন্দেহ নেই আমরা সবাই মাঠে দর্শক চাই। যেখানেই খেলা হোক না কেন, দর্শক ছাড়া খেলা কারোরই ভালো লাগে না। ইংল্যান্ডে খেলা আমার সবসময়ই ভালো লাগে। সেখানকার দর্শক, মাঠের পরিবেশ সব দারুণ। মাঠে দর্শক থাকা মানে সব সময়ই আপনি উজ্জীবিত হওয়ার একটা পথ পাচ্ছেন। তারা আপনার দল এবং আপনাকে উল্লাস করে ভালো খেলার স্পৃহা দেয়। আমরাও চাই মাঠে গিয়ে গ্যালারিতে থাকা মানুষদের দারুণ ক্রিকেট উপহার দেই। এই দর্শকদের ছাড়াই খেলা মাঠে গড়ালে কোনো আনন্দ থাকবে না।’ ইন্টারনেট।