দক্ষিণ কোরিয়ায় গুদামঘরে আগুন লেগে ৩৮ শ্রমিক নিহত

করোনা পরিস্থিতির মধ্যে দক্ষিণ কোরিয়ায় একটি নির্মাণাধীন গুদামঘরে আগুন লেগে ৩৮ জন মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার স্থানীয় সাড়ে তিনটায় রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরত্বে ইছন শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

বিবিসি জানায়, নিহত সবাই নির্মাণ শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে ৭৮ জন শ্রমিক কাজ করছিলেন। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

গুদামঘর নির্মাণে বেসমেন্ট প্রস্তুত করার সময় দাহযোগ্য পদার্থ ব্যবহার করা হচ্ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। তবে ৫ ঘণ্টার পর গুদামঘরের আগুন নেভাতে সক্ষম হয় অগ্নিনির্বাপক কর্মীরা।

দেশটির প্রধানমন্ত্রী চুং-সায়ে-ক্যুন জরুরি ভিত্তিতে সব ধরনের সহযোগিতা ও উদ্ধার কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।