করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ লাখ টাকার চেক খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে হস্থান্তর করছে খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
বৃহস্পতিবার স্বাশিপের সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাশ খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনের কার্যালয়ে এ চেকটি হস্তান্তর করেন।
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট পাঠানো পত্রে বলা হয়,স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন । দেশের এই মহাসঙ্কটে ব্যক্তি উদ্যোগ ব্যতিরেকে রাষ্ট্রের প্রতি দায় বশত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ টাকা অনুদান প্রদানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অনুদান প্রদানের জন্য স্বাশিপকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলিয়ে যৌথভাবে মোট ১৫ লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ।