নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোটি কোটি মানুষ আজ হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। ঘরবন্দী থাকায় অনলাইন দুনিয়াই এখন সময় কাটানোর প্রধানমত জায়গা হয়ে উঠেছে তাদের জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়দিন পরপর বিচিত্র সব চ্যালেঞ্জের জন্ম দিচ্ছে মানুষ। এতে অংশ নিচ্ছেন অনেক তারকাও।
এর মধ্যে ‘কোয়ারান্টাইন পিলো চ্যালেঞ্জ' বেশ সাড়া ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তাকে সরিয়ে এল নতুন ক্রেজ ‘শপিং ব্যাগ চ্যালেঞ্জ'। কেউ কেউ একে ‘পেপার ব্যাগ চ্যালেঞ্জ' বলেও ডাকছে। ইনস্টাগ্রাম ভরে উঠছে একের পর এক ছবিতে, যেখানে পোশাকের পরিবর্তে পরিধান করা হয়েছে শপিং ব্যাগ! এটাই মূলত এই চ্যালেঞ্জের নিয়ম।
এর আগে এভাবেই বালিশ দিয়ে শরীর ঢাকা হয়েছিল। এখন বালিশের জায়গা করে নিয়েছে বিচিত্র ধরনের শপিং ব্যাগ। হ্যাশট্যাগ শপিংব্যাগ চ্যালেঞ্জ লিখে পোস্ট দিচ্ছেন নেটিজেনরা। সঙ্গে শপিং ব্যাগ পরা শরীরী ছবিতো রয়েছেই।
মিস ভিয়েতনাম ২০১ কি ডুয়েনও এক রঙিন ব্যাগকে পরিণত করেছেন চমৎকার স্কার্টকে। রাশিয়ার ইনস্টা মডেল লিলি এর্মাক বাদামি রঙের শপিং ব্যাগকে পরিণত করেছেন ঝলমলে মিনি ড্রেসে। তিনি বলেন,‘আমি এমন কোনও ব্যাগ পাইনি যেটা ঠিকঠাক পরা যাবে টপ হিসেবে। তাই এর পরিবর্তে এটা করলাম।