নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার। তার ছেলে ও মেয়েও আক্রান্ত হয়েছেন।
আসাদ কায়সার নিজেই টুইট করে এ খবর দিয়েছেন। বৃহস্পতিবার তার কভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। এদিন থেকে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
কয়েক দিন আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের গভর্নরও করোনায় আক্রান্ত হন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি এই প্রদেশ।
দ্য ডন জানায়, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৮৫ জন।