সুনামগঞ্জে একজন চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, বিশ্বম্ভরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন এছাড়া জগন্নাথপুর উপজেলায় ১ জন পুরুষ এবং দিরাই উপজেলায় ঢাকা ফেরত এক মহিলা করোনায় শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুইজন।
শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, বিকেলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে সুনামগঞ্জের ৪ জন আক্রান্তের খরব জানানো হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি আমরা বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। এরপর আজ আমাদেরকে জানানো হয় এ ৪ জনের করোনা পজেটিভ বলে তথ্য দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. মো শামস উদ্দিন জানান, করোনায় শনাক্ত হওয়া এ চারজনকেই আইসোলেশনের নেওয়া হবে। এছাড়া তাদের স্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া তাদের পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।