সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে পারে তার নেতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন এক ব্রিটিশ যুবক। ফেইসবুক তালিকায় ছেলেদের অ্যাড করায় প্রেমিকাকে ছুরি দিয়ে রীতিমতো জখম করেছেন তিনি।
মিরর অনলাইন জানিয়েছে, ২৭ বছর বয়সী কিরন শ বেশ কয়েক দিন আগে এই ঘটনা ঘটালেও আদালতের কারণে সামনে এসেছে শুক্রবার।
খবরে বলা হয়েছে, ২৫ বছর বয়সী সামান্থা ম্যাকক্লোকের ফ্রেন্ডলিস্টে বেশ কয়েকজন ছেলে ছিলেন। এটি দেখে প্রতারণার অভিযোগে রেগে যান কিরন। এক পর্যায়ে আঘাত করেন। এতে সামান্তার গলা, বুকে ক্ষত হয়। সাহায্যের জন্য পরিচিতদের ফোন করতে গেলে ফোনটাও ভেঙে ফেলেন তিনি।
বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিচারক আট মাসের কারাদণ্ড দেয়ার সময় কিরণকে ‘কাপুরুষ’ বলে বর্ণনা করেন।
সামান্থার সঙ্গে কিরনের প্রায় দশ বছরের সম্পর্ক। তাদের পরিবার থেকেও সবাই জানেন।
ঘটনার দিন সামান্থার মা হাজির হলে কিরন গাড়ি ভাঙচুর করেন। পরে সামান্থা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন।