ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের পক্ষে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

করোনাভাইরাস সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের কাছে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি।

শনিবার সদর উপজেলার শুকানপুখুরী, বালিয়া, দেবীপুর ও বড়গাঁও ইউনিয়নের ৫০০ দরিদ্র কর্মহীনদের খাদ্যসহায়তা বিতরণ করেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদ আব্দুল হামিদসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা ত্রাণ সহায়তা বিতরণ করেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তার পক্ষে করোনা মোকাবিলায় কর্মহীনদের খাদ্যসহায়তা বিতরণ শুরু হয়েছে। যত দিন পর্যন্ত এই সংকট থাকবে তত দিন বিএনপির নেতাকর্মীরা করোনায় কর্মহীনদের পাশে থাকবে বলে জানান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।