আখাউড়ায় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু সরকারের

আখাউড়ায় কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় শুরু করেছে সরকার। গতকাল রবিবার বিকেলে পৌরসভার নারায়ণপুর গ্রামের কৃষক জামির হোসেনের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার শীল প্রমুখ। কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, গতকাল প্রথম দিন আখাউড়া পৌরসভার নারায়ণপুর গ্রামের দুজন কৃষকের কাছ থেকে দুই মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।