২৪. পিতা-মাতার সঙ্গে আমাদের আচরণ হবে
i. সম্মানজনক রর. উত্তম ররর. উচ্ছৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. গিবতের মাধ্যমে সৃষ্টি হয়
i. ঘৃণা ii. ভালোবাসা iii. শত্রুতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
নাঈমদের গাছের কয়েকটি ডাল তাদের প্রতিবেশীর বাড়ির ওপর গিয়ে পড়েছে। এতে প্রতিবেশীর বাড়িতে আলোর সমস্যা হচ্ছে। তাদের অসুবিধা দেখে নাঈম তার পিতাকে বিষয়টি বলল।
২৬. নাঈমের কাজটিতে কী ফুটে উঠেছে?
ক. দায়িত্ববোধ খ. শৃঙ্খলাবোধ
গ. মানবতাবোধ ঘ. সংযম
২৭. নাঈমের পিতা ওই অবস্থায় কী করবেন?
ক. গাছগুলো কেটে ফেলবেন
খ. বিষয়টি এড়িয়ে যাবেন
গ. ডালগুলো ছেঁটে দেবেন
ঘ. প্রতিবেশীর সঙ্গে কথা বলবেন
২৮. উত্তম নিয়ামত কী?
ক. স্বাস্থ্য খ. ধন-সম্পদ
গ. সচ্চরিত্র ঘ. উত্তম আমল
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও
রাফি তার মা-বাবার সঙ্গে থাকে। তার এক ফুফুও প্রতিবেশীর মতো থাকে। সে উভয় পরিবারের দেখাশোনা করে।
২৯. উদ্দীপকের দেখাশোনা কোন পর্যায়ে পড়ে?
ক. আদান-প্রদান খ. উপকার
গ. হক আদায় ঘ. আত্মীয়ের হক আদায়
৩০. উদ্দীপকের প্রতিবেশী মূলত
ক. প্রতিবেশী খ. আত্মীয়
গ. হকদার ঘ. নিকটাত্মীয়
উত্তর
২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ