কিছুদিন আগে করোনা বিষয়ে সচেতন করতে গান গেয়েছিলেন সালমান খান। তার প্রশংসা করেন বলিউডের অন্য সুপারস্টার শাহরুখ খান।
নতুন খবর হলো, কিং খান নিয়ে আসলেন করোনা বিষয়ক গান। সেখানে আশাবাদ উঠে এসেছে। একদিন সব ঠিক হয়ে যাবে। লকডাউনও উঠে যাবে। সে দিনের অপেক্ষা করতে বললেন শাহরুখ।
নায়কের ভক্তদের জন্য চমক রয়েছে ‘সব সহি হো যায়েগে’ শিরোনামের বিশেষ এই গানে। শাহরুখের সঙ্গে আছে ছোট ছেলে আব্রাম খান। তাকে গানের শেষে বলতে শোনা যায়, বাবা অনেক হয়েছে।
গানটির কথা লিখেছেন সাইনি। সুর ও সংগীত করেছেন র্যাপার বাদশা।
করোনা মোকাবিলায় ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন শাহরুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলসহ কয়েকটি খাতে আর্থিক অনুদান দিয়েছেন তিনি। এ ছাড়া নিজের অফিস দিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য।
শাহরুখকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘জিরো’তে। এই সিনেমার ব্যর্থতার পর নতুন কোনো ঘোষণা দেননি। তবে ব্যস্ত রয়েছেন সিনেমা ও ওয়েব সিরিজের প্রযোজনায়।