২৪ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ‘নিখুঁত’ কোয়ারেন্টাইন

লকডাউনে ক্যালিফোর্নিয়ার বাড়িতেই আছেন কেট বেকিনসল। তাকে সঙ্গ দিচ্ছে নতুন বয়ফ্রেন্ড গুডি গ্রেস।

সূত্রের বরাত দিয়ে পিপল ডটকম জানায়, ৪৬ বছরের ব্রিটিশ অভিনেত্রী কেট ও ২২ বছরের কানাডিয়ান গায়ক গুডির কোয়ারেন্টাইন ভালোই কাটছে।

গুডির সঙ্গ উপভোগ করছেন কেট। তার মাঝে পেয়েছেন পরিণত, স্মার্ট ও সৃজনশীল ব্যক্তিত্বের ছাপ। গুডি গান শুনিয়ে মুগ্ধ করেছেন প্রেমিকাকে। তারা রান্না ও সিনেমা দেখে সময় কাটাচ্ছেন। কেটের মতে, ‘নিখুঁত’ কোয়ারেন্টাইন প্রেমিক পেয়েছেন।

গত মাসের শুরুতে লস অ্যাঞ্জেলসের রাস্তায় প্রথমবারের মতো হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় দুই দেশের দুই তারকাকে। তারা এরপর থেকে একসঙ্গেই আছেন বলে নিশ্চিত করেছে সূত্র।

তবে বছরের শুরু থেকে ডেটিং করলেও এই জুটি প্রাকাশ্যে আসেননি।

গুডির কাছে কেটের সঙ্গে বয়সের বিশাল ব্যবধান কোনো বিষয়ই নয়, বয়স একটি সংখ্যা মাত্র।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ‘লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ’ সিনেমার অভিনেত্রী নিজেও বিদ্রূপের মুখে বয়স নিয়ে মুখ খোলেন।

এর আগে ২৪ বছরের কমেডিয়ান ম্যাট রাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কেট বেকিনসেল। এছাড়া ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা ২৬ বছরের পেট ডেভিডসনের সঙ্গে প্রেম করেন তিনি। তাদের সম্পর্ক ভাঙে ২০১৯ সালের এপ্রিলে।

এই নায়িকা একবার বিয়ে করেছেন।পরিচালক লিন ওয়াইজম্যানের সঙ্গে তার ছাড়াছাড়ি হয় ২০১৯ সালের নভেম্বর। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত অভিনেতা মাইকেল শিনের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের রয়েছে ২১ বছরের মেয়ে লিলি মো শিন।