করোনা আকান্ত বিএসএমএমইউ চিকিৎসক আইসিইউতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর গত কয়েকদিন ধরেই তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। 

সোমবার রাতে অবস্থার কিছুটা অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

দেশে এ পর্যন্ত কয়েক শ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।