হোম করেন্টিনে থেকে পড়াশোনায় একঘেয়েমি চলে আসতে পারে। মনঃসংযোগ বিঘ্ন ঘটতে পারে। এই সময়ে কী করবেন জানালেন বিউটিফুল মাইন্ডের সিনিয়র শিক্ষক সাবরিনা মুস্তারি
কর্মতালিকা করুন
আপনার সারা দিনে কোন কোন কাজ করতে হবে তার একটি তালিকা করুন। সময় বাঁচাতে হলে কোন কোন খাতে সময় ব্যয় করছেন তার আসল হিসেবটি বের করুন। প্রতি ঘণ্টা কোথায় কী কী কাজে যাচ্ছে তার তালিকা করুন। সেখান থেকে কোন কাজগুলোতে অতিরিক্ত সময় দিচ্ছেন তা বোঝার চেষ্টা করুন।
বিরতি নিন
একটানা কাজ করতে থাকলে তা কোনো কাজ সফলভাবে শেষ করতে নিরুৎসাহিত করে। এ কারণে নির্দিষ্ট সময় অন্তর বিরতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
কাজের সময় কাজ
কাজের সময় শুধুই কাজ করুন। ব্যক্তি গত সময়ে শুধুই ব্যক্তি গত কাজ করুন। উভয় বিষয়ের মিশ্রণ আপনার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। কাজের সময় ব্যক্তি গত চিন্তা-ভাবনা বাদ দিন। কিছু সময় শুধুই কাজের জন্য বরাদ্দ রাখুন।
নিয়মিত শারীরিক অনুশীলন
শারীরিক অনুশীলন শুধু শরীরই ভালো করে না এটি মনের স্বাস্থ্যও ঠিক করে। কোনো একটি বিষয়ে মনোযোগী হওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য শারীরিক অনুশীলনের গুরুত্ব রয়েছে। শারীরিক অনুশীলন মস্তিষ্কের উন্নতি করে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।
আদর্শ পড়ার স্থান ঠিক করুন
মনোযোগের সঙ্গে পড়াশোনার জন্য প্রয়োজন আদর্শ স্থান। ঘন ঘন স্থান পরিবর্তন আপনার পড়ার মনোযোগ নষ্ট করতে পারে। আর তাই পড়ার জন্য একটি নির্দিষ্ট স্থান ঠিক করুন। সে স্থানে বসে নিয়মিত মনোযোগের সঙ্গে পড়াশোনা করার চেষ্টা করুন।
একঘেয়েমি উপভোগ করুন
ঘরে থাকতে থাকতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে একঘেয়েমিতে আক্রান্ত হতে পারেন। আর এ একঘেয়েমিও মাঝেমধ্যে আপনার কাজে লাগতে পারে। যেমন ক্লান্ত হওয়ার পর একঘেয়েমিতে আক্রান্ত হয়ে অন্য কোনো কাজ না করে তা কিছুক্ষণ উপভোগ করুন।