মারিয়া শারাপোভা গত ফেব্রুয়ারিতে যখন অবসর নেন তখন টেনিস থেকে গ্ল্যামার বিদায় নিয়েছে বলে হাপিত্যেশ করছিলেন ভক্তরা। সেই শারপোভা আবার টেনিসে ফিরবেন। এই খবর শুনে চমকে উঠবেন না। করোনা সংক্রমণের কারণে সারা দুনিয়ায় খেলা বন্ধ। এমন পরিস্থিতিতে অবসর ভেঙে কীভাবে কোর্টে ফিরবেন তিনি? এখানেই নাটকীয় ব্যাপারটা লুকিয়ে। আসলে ভার্চুয়াল টেনিসে ফিরছেন শারাপোভা। ঘরে বসেই খেলা যাবে যে টেনিস। নাম দেওয়া হয়েছে ‘স্টে অ্যাট হোম স্ল্যাম’। অংশ নিচ্ছেন উইলিয়ামস বোনেরাও। এছাড়া আছেন ডিজে, সিঙ্গার এবং সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটিসহ ৮ শীর্ষ তারকা। টুর্নামেন্ট শুরু হয়েছে রবিবার থেকে। এই ভার্চুয়াল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অর্জিত পুরস্কার মূল্য ১ মিলিয়ন ডলার দান করবে ‘নো কিড হাংগ্রি’ নামের একটি সংস্থাকে। এরা আমেরিকায় ক্ষুধার্ত শিশুর মুখে খাদ্য তুলে দেবে।