৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

কম সময়েই প্রস্তুত হতে চান মরগ্যান

ঠিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে প্রস্তুতির সবচেয়ে কম সময় পাবে ইংল্যান্ড। করোনার কারণে তাদের দেশে লকডাউন থাকায় ব্যাট-বল হাতে নামতে পারছেন না ক্রিকেটাররা। এই সময়ে বাড়িতে বসে থেকে ফিটনেস এমনিতেই কমে গেছে ক্রিকেটারদের। অনুশীলনের অনুমতি পেলে প্রথমে ফিটনেস ফেরাতে হবে ওয়েন মরগ্যানদের। এরপর বিশ্বকাপ প্রস্তুতি। তাই আর সবার চেয়ে তাদের মাঠের ক্রিকেটের অনুশীলনটা কম হবে বলে মনে করেন ইংলিশ অধিনায়ক। তবে মরগ্যানের বিশ্বাস, কম সুযোগ পেলেও এই অল্প সময়েই মানিয়ে নিতে পারবেন তারা। সব ছাপিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।