নবজাতক বিক্রি করতে চাওয়া মা ও শিশুর দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার মাসুম

করোনার প্রদুর্ভাবে টাকার অভাবে সদ্য ভূমিষ্ঠ নবজাতক বিক্রি করতে চাওয়া মা ও শিশুর দায়িত্ব নিলেন সোনারগাঁ  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সদ্য ভূমিষ্ট নবজাতকের মা মনি বেগম পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামের ভাড়াটিয়া বাবুর্চি সাইফুল ইসলামের স্ত্রী। সাইফুল ইসলাম তার স্ত্রী মনি বেগমকে গর্ভবতী অবস্থায় রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সোমবার মনি বেগম সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কন্যা সন্তানের জন্ম দেয়।  পরে টাকার অভাবে ওই কন্যা শিশুকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি এক স্বেচ্ছাসেবকের মাধ্যমে ইউএনওর নজরে আসে।

মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে অবহিত করলে তিনি ওই মা ও শিশুর দায়িত্ব নেন । ওই মায়ের আগের আরো তিনটি সন্তান রেয়েছে।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, টাকার অভাবে একজন মা তার সন্তানকে বিক্রি করে দেবেন কোন ভাবে মেনে নেওয়া যায় না। এটা একটি মর্মস্পর্শী ঘটনা। শুধু  এই পরিস্থিতিতেই  নয় সারাজীবন আমি ওই অসহায় পরিবারের পাশে থাকবো।