মৌলভীবাজার শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের দরিদ্রদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত হয়েছে।
তারা হলেন, কালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়াডের্র সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম। তাদের বিরুদ্ধে খাদ্য কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।
মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী।
বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদের ০৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপাকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।