করোনা: অপরীক্ষিত ওষুধ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

পরীক্ষা করে নিশ্চিত না হওয়া পর্যন্ত করোনার প্রতিকারে কোনো ওষুধ গ্রহণ বা সেবনে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

বিবিসি জানায়, আফ্রিকার অনেক দেশে করোনা চিকিৎসায় ভেষজ ওষুধ জনপ্রিয় হয়ে উঠায় এমন সতর্কতা দিয়েছে সংস্থাটি। 

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, আফ্রিকানদের উচিত উপযুক্ত পরীক্ষার মাধ্যমে করোনা থেকে নিরাময়ের যে কোনো ওষুধ গ্রহণ করা, এমনকি সেটা যদি প্রাকৃতিক কোনো উপাদান থেকে নেয়া হলেও। 

করোনা রোগীদের চিকিৎসায় একটি হার্বাল ওষুধ গ্রহণের পরামর্শ দিচ্ছেন মাদাকাস্কার সরকার। ওষুধটি তাঞ্জানিয়া, গিনি বিসাউ, লাইবেরিয়াসহ আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। 

এদিকে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ওষুধটির কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত দেখতে চেয়েছে মাদাগাস্কার থেকে। মাদাকাস্কার প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বিবিসিকে জানান, তিন সপ্তাহে ২০ জনেরও কম রোগীর মধ্যে কভিড-অর্গানিকস নামে এই ওষুধ পরীক্ষা করা হয়েছে। 

তবে এই ট্রায়ালে ডব্লিউএইচও গাইডলাইন মানা হয়নি বলে জানা গেছে।