বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শপিং মল সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। যেখানে ছোঁয়াচে এমন একটি রোগ একজনের কাছ থেকে অন্যজনের শরীরে গেলে জীবননাশের আশঙ্কা রয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজিরহাট এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ রকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খুলে না দিলে কীভাবে চলবে? তাদের কথায় মনে হচ্ছে, মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।’