কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে পালংখালীর রহমতেরবিল সীমান্তে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।