মুন্সীগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে বৃহস্পতিবার নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। দুপুর ১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৪ জন ও লৌহজং উপজেলায় রয়েছেন ৩ জন। সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের একজন চিকিৎসক।

এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে শহরের জগধাত্রীপাড়া এলাকার মারা যাওয়া ৬০ বছরে বৃদ্ধা, তার নাতি ও দেওভোগ এলাকার একজন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, লৌহজং উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন।