করোনার হটস্পট নারায়ণগঞ্জে স্বেচ্ছায় বদলি হয়ে আসলেন চিকিৎসক

করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে করোনা রোগীদের সেবা করার জন্য স্বেচ্ছায় বদলি হয়েছেন এসেছেন এক চিকিৎসক।

ডা. মশিউর রহমান করোনা মহামারীতে দেশের অন্যতম করোনা হটস্পট নারায়ণগঞ্জ/ঢাকা/গাজীপুরে স্বেচ্ছায় কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।

গত ১৪ এপ্রিল ডা. মশিউর রহমানের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর তাকে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করে।

এর আগে, ডা. মশিউর রহমান সিরাজগঞ্জের তাড়াশের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

মশিউর রহমান জানান, তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত ছিলেন কিন্তু সেখানে ২৫ এপ্রিল পর্যন্ত কোনও করোনা রোগী ছিল না। ঢাকা ও নারায়ণগঞ্জে চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসা করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসক তো সব জায়গায় সীমিত।

সিরাজগঞ্জে বসে থেকে কোনও লাভ নেই। তাই মনে মনে ইচ্ছা জন্মালো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেবা করার। তাই তিনি নিজেই ২৫ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক বরাবর নারায়ণগঞ্জে বদলি হওয়ার জন্য আবেদন করেন।

উল্লেখ্য, তার নানা মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত। বিজিবি পিলখানা সদর দপ্তরের নিউমার্কেট সংলগ্ন ৩নং গেটের নাম তার নানা হাবিবুর রহমানের নামে রাখা হয়।