ডাহুকের ডিম ও বাসা বাঁচাতে ধান কাটলেন না কৃষক!

মানুষের মানবিকতা ও দায়িত্বশীলতার চিত্র পাওয়া যায় অকস্মাৎ আপাত ছোট ছোট অনেক কাজে। অনেক সময় বড় কাজগুলো হয়ে ওঠে লোক দেখানো বা অনেকটা বাধ্য হয়ে।

রাজবাড়ি জেলার দক্ষিণ খালপাড় এলাকার কৃষক মাঈন উদ্দিন। ধান কাটতে গিয়ে দেখতে পেলেন ডাহুক পাখির বাসাসহ ডিম। এদের রক্ষা করতে তিনি ওই স্থানের ধান গাছগুলো কাটলেন না। এই কাজ উনি নিজের আবেগ থেকে করেছেন নিজে নিজে এর গুরুত্ব বুঝে। লোক দেখানো বা বাধ্য হয়ে করেননি।

প্রাণীর সেবায় হয়তো অনেকেই অনেক বড়বড় কাজ করছেন কিন্তু একজন কৃষক নিজের আবেগ থেকে এদেরকে ভালোবেসে যা কাজ করেছেন তা কোন ভাবেই ছোট নয়।