ওয়ার্নারের আইপিএল একাদশে নেই রাসেল-মালিঙ্গা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের সেই একাদশে জায়গা হয়নি অনেক বড় নামের।

যে তালিকায় আছেন কিয়েরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, লাসিথ মালিঙ্গার মতো টি-টোয়েন্টির সেরা তারকা। পেস বোলার হিসেবে আশিষ নেহরাকে রেখে সানরাইজার্স হায়দরাবাদে খেলা ওয়ার্নার চমকে দিয়েছেন সবাইকে।

সম্প্রতি ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকবাজের হয়ে ধারাভাষ্যকার হার্শা ভোগলে সাক্ষাৎকার নিয়েছেন ওয়ার্নারের। সেখানেই অজি ওপেনার বেছে নেন তার সেরা একাদশ।

নিজের পছন্দের একাদশে ওপেনিংয়ে ওয়ার্নার নিজের সঙ্গে রেখেছেন রোহিত শর্মাকে। তিনে ও চারে বিরাট কোহলি আর সুরেশ রায়না।

এরপর দুই বিগ হিটার অলরাউন্ডার হিসেবে ওয়ার্নারের দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও গ্লেন ম্যাক্সওয়েল। সাতে ফিনিশার কাম উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি।

ওয়ার্নারের পছন্দের দলে তিন পেসার হলেন- মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ ও আশিস নেহরা। যুজবেন্দ্র চাহল কিংবা কুলদীপ যাদবের মধ্যে যে কোনও একজন স্পিনারকেই তিনি দলে রেখেছেন।

ওয়ার্নারের সেরা আইপিএল একাদশ:

ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল।