ভারতের হাইড্রক্সিক্লরোকুইনের মান ভালো নয়, অভিযোগ মার্কিন বিজ্ঞানীর

করোনা রোগীদের চিকিৎসায় ভারতের পাঠানো হাইড্রক্সিক্লরোকুইনে কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন এক মার্কিন বিজ্ঞানী। এমনকি ভারত থেকে যে সব সংস্থা হাইড্রক্সিক্লরোকুইন পাঠাচ্ছে সেগুলির গুণগত মান বিচার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ডক্টর ব্রাইট নামের সেই বিজ্ঞানী বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ ডেভলপমেন্ট অথরিটির প্রধান ছিলেন।

তিনি বলেছেন, ফেডেরাল ড্রাগ অ্যাসোসিয়েশন ভারত থেকে হাইড্রক্সিক্লরোকুইন ওষুধ রপ্তানি করা কোম্পানিগুলি সম্পর্কে কোনও খোঁজ—খবর নেয়নি। সেগুলির কোয়ালিটি ভাল নয়।

তিনি আরও বলেছেন, সময় থাকতেই করোনাভাইরাস নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসনকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ও তার আমলারা কথায় কান দেননি। যার ফলে আমেরিকায় এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।

আমেরিকার স্পেশাল কাউন্সিল অফিসে তিনি এ অভিযোগ করার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হওয়া হাইড্রক্সিক্লরোকুইন। কিন্তু ভারত থেকে যে ওষুধ সরবরাহ করা হয়েছে সেগুলির গুণগত মান ভাল নয়। ফলে এই ওষুধ কোনও রোগীকে দেওয়া হলে তার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

সেই বিজ্ঞানী বলছেন, তিনি সরকারকে এই ওষুধের গুণগত মান সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার সব কিছু জেনেও ভারত থেকে আসা ওষুধ ব্যাপক হারে বাজারে ছেড়ে দিয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় দুটি জাহাজে করে ভারত থেকে ব্যাপক পরিমাণে হাইড্রক্সিক্লরোকুইন ওষুধ আমেরিকায় পাঠানো হয়েছিল। এর পর আকাশপথেও ওষুধ পাঠানো হয়।

সূত্র: জি ২৪ ঘণ্টা।