প্রেষণে থাকা চিকিৎসকদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার দাবি ড্যাবের

সরকারকে শুভ মানসিকতা নিয়ে জনগণের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় আরও নবীন চিকিৎসক নিয়োগ দিয়ে অনতিবিলম্বে উচ্চশিক্ষার নিমিত্তে প্রেষণে থাকা চিকিৎসকদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হোক। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ ও মহাসচিব অধ্যাপক আবদুস সালাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, গত ৩ মে স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চশিক্ষার নিমিত্তে বিএসএমএমইউসহ বিভিন্ন মেডিকেল কলেজ প্রেষণে থাকা চিকিৎসকদের প্রেষণ স্থগিত করে পদায়নের প্রক্রিয়া শুরু করেছে।