চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলায় ঢাকা ফেরত এক পুলিশ সদস্যসহ একদিনেই ৩ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ করোনায় নুরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা সদরের বটতলী স্টেশনের কলার আড়তদার নুরুল ইসলাম আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়ার মৃত আছহাব মিয়ার পুত্র।
এছাড়া, একদিনে শনাক্ত হওয়া তিন করোনা রোগী হলেন- ঢাকা ফেরত এক পুলিশ সদস্য ধীমান বড়ুয়া (২৬), স্বাস্থ্য কর্মী সাইমা খাতুন (৩৭) ও মো. আলী (৩৮)। চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে।
ডা. মো. হানিফ জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি হোম আইসোলেশনে রাখা হয়েছে।