এমনিতেই শাহরুখ-কন্যা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। পারিবারিক কিংবা বন্ধুত্বের নানা মুহূর্তের ছবি প্রায়ই পোস্ট করে থাকেন সুহানা। সম্প্রতি লকডাউন চলাকালে এমনই কিছু অবসর যাপনের ছবি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
একটা ছবিতে দেখা গিয়েছে বন্ধুত্বের সঙ্গে খোশমেজাজে সুহানা। আরও একটি ছবিতে দেখা গিয়েছে, কোলে শিম্পাঞ্জি নিয়ে বসে শাহরুখ-কন্যা। সেই ছবিগুলো দেখে বেশ উৎফুল্ল নেটিজেনরা।
যে ছবিতে বন্ধুর সঙ্গে মজা করতে ব্যাস্ত সুহানা খান, সেই ছবিতে সাদা টপ আর গ্রে ট্রাউজার পরে। নিজের ব্যাপারে বেশ ফ্যাশন সচেতন তিনি, সেই ছবি থেকেই স্পষ্ট। অন্য একটা ছবিতে শিম্পাঞ্জি কোলে তিনি যে বেশ বিব্রত, সেটাও দেখে বেশ বোঝা যাচ্ছে।
দিন দুয়েক আগে বাবা-ছেলের একটা ডুয়েট মিউজিক ভিডিও সোশাল মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে শাহরুখ খানের গানে নাচতে দেখা গিয়েছে ছেলে আব্রাহামকে।