সন্ধ্যার আকোশে দেখা গেল সুপার ফ্লাওয়ার মুন! একে ফুল কর্ন মুন এবং মিল্ক মুনও একে বলা হয়।
বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবারও দেখা যাবে এই বিশেষ চাঁদটিকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পরপর তিন দিন প্রায় একই সময়ে আকাশে গোলাকৃতি চাঁদ দেখা যাবে।
১৯৭৯ সালে সুপারমুন টার্ম প্রথম দেন অ্যাস্ট্রোলজার রিচার্ড নোল্লে। এই বিশেষ চাঁদটির নামকরণ হয় ফ্লাওয়ার মুন।
গত মাসে আকাশে দেখা গিয়েছিল সুপার পিংক মুন। আর গতকালই দেখা গেল সুপার ফ্লাওয়ার মুন।
এটি চলতি বছরের চতুর্থ সুপার মুন। তবে এটিই এই বছরের শেষ সুপার মুন।
লকডাউনের দূষণ মুক্ত আকাশে সুপার ফ্লাওয়ার মুন আরও সুন্দর হয়ে ধরা পড়ে।
এই চাঁদ স্বাভাবিকের তুলনায় বেশি বড় বেশি উজ্জ্বল হয়ে আকাশে দেখা যাবে। পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে আসায় পূর্ণিমার চাঁদকে আরও বড় ও উজ্জ্বল দেখাবে।