জাবি শিক্ষক নিসার আহমেদ মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক নিসার আহমেদ শামস (৪৮) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত এ শিক্ষক গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শোক জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন নিসার আহমেদ শামস। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘নিসার আহমেদের প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা অর্থনীতি চর্চায় আরও ঋদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলো। তিনি শিক্ষা ও গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’