গাজীপুর নগরীতে মোবাইল ফোনে মিস কল দিলেই ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে একটি সামাজিক স্বেচ্ছাসেবকমূলক সংগঠন। সেই সঙ্গে সংগঠনের সদস্যদের দ্বারা গড়ে ওঠা ব্লাড ডোনারদের মাধ্যমে অসুস্থদের তারা স্বেচ্ছায় বিনামূল্যে রক্ত দিচ্ছে।
গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয় অব ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যাসোসিয়েশন’ জোফার সাধারণ সম্পাদক গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শদ প্রিন্স জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সমাজের অনেক মধ্যবিত্ত মানুষ আছেন যারা লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী আনতে যেতে পারেন না; আবার কারও কাছে সরাসরি হাতপাততেও পারেন না। সমাজের এমন মানুষদের সহায়তার জন্য জোফা সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি বলেন, ‘ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে আমাদের সংগঠনের কয়েকটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।