নবম-দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(গতকালের পর)

সৃজনশীল ও জ্ঞানমূলক

প্রথম থেকে চতুর্থ অধ্যায়

উদ্দীপক ১ : নবম শ্রেণির শিক্ষার্থী ঊর্মিমালা টিভিতে আলজেরিয়ার স্বাধীনতা সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র দেখে জানতে পারে, আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধ চলেছিল প্রায় আট বছর। এ যুদ্ধে আলজেরিয়ান ন্যাশনাল ফ্রন্ট নেতৃত্ব দেয়। এ ফ্রন্ট যুদ্ধ পরিচালনার জন্য পাশের দেশ মিসরের কায়রোতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে। ওই সরকারের মূল দায়িত্ব ছিল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আলজেরিয়ার স্বাধীনতার প্রতি বিশ্বমত সৃষ্টি।

ক. কত সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

খ. আলজেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাংলাদেশের সরকারের গঠন বর্ণনা করো।

গ. উদ্দীপকে সরকারের ভূমিকা ও বাংলাদেশের গঠিত সরকারের ভূমিকা কি একই প্রকৃতির ছিল? যুক্তিসহ মূল্যায়ন করো।

উদ্দীপক ২ : বাংলাদেশ নিয়ে সীমান্ত ও শর্মির মধ্যে কথোপকথন হচ্ছিল।

সীমান্ত : বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব একটি আন্দোলনে সব মানুষ যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে। ওই আন্দোলনে একজন ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হন।

শর্মি : ঠিক আছে, তবে ওই আন্দোলনের পথ ধরেই পরে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা কত সালে পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়?

খ. আইয়ুব খানের পতনের কারণ কী ছিল? ব্যাখ্যা করো।

গ. সীমান্তের উক্তির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।

ঘ. শর্মির উক্তিটির যথার্থতা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

জ্ঞানমূলক প্রশ্ন

১৮। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করলে এর বিরোধিতা কে করেন?

উত্তর : শেরেবাংলা এ কে ফজলুল হক

১৯। ভাষা আন্দোলন কীভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল?

উত্তর : একুশের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেছে।

২০। ১১ মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজন গ্রেপ্তার হন?

উত্তর : ৬৯ জন।

২১। একুশের শহীদদের স্মরণে ‘স্মৃতির মিনার’ কবিতাটি লিখেছিলেন কে?

উত্তর : আলাউদ্দিন আল আজাদ।

২২। ১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।

২৩। প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেন?

উত্তর : শহীদ শফিউরের পিতা।

২৪। কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ সংগঠনটি গড়ে ওঠে?

উত্তর : আবুল কাশেম।

২৫। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় কার প্রাদেশিক সরকার?

উত্তর : নুরুল আমিনের।

২৬। ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?

উত্তর : ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি।

২৭। আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর : ড. জিয়াউদ্দিন আহমদ (তিন দফা উপাচার্য হন তিনি)

২৮। ১৯৪৮ সালের ২১ মার্চ কে দ্ব্যর্থহীন কণ্ঠে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেন?

উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।