লুকিয়েও রক্ষা পেলেন না, বায়ু ছেড়ে পুলিশের কাছে ধরা!

এক সন্দেহভাজন ব্যক্তিকে তাড়া করছিল পুলিশ। ওই ব্যক্তিও দৌড়াতে দৌড়াতে একটি ঝোপঝাপের আড়ালে লুকিয়ে গেল। এরপরই ঘটে গেল সর্বনাশ।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, নর্থ ইংল্যান্ডের ডনকাস্টারের হারউর্থের এই ঘটনা।  

বৃহস্পতিবার রাতে ওই লোককে ধরতে তাড়া করছিল। বাঁচার জন্য সামনে ছোট বন দেখে সেখানে লুকিয়ে গেল। 

তখন পুলিশ বুঝছিল না, ওই ব্যক্তি কোথায় লুকাল হঠাৎ। এরমধ্যে আচমকা একটি শব্দই আলো দেখায় পুলিশকে। 

মূলত সেটি ছিল বাতকর্মের শব্দ। বনের ভেতর লুকিয়ে থাকলেও বায়ু ছাড়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি ওই ব্যক্তি। আর সেটি এত বিকট শব্দ তৈরি করেছিল যে তার অবস্থান ধরে ফেলে পুলিশ। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

স্থানীয় পুলিশ জানায়, একটি অভিযোগে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আদালতে হাজির নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি না মানায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছিল।