করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় অস্ট্রেলিয়ায় আটকা পড়া ১৫৭ বাংলাদেশি মেলবোর্ন থেকে দেশে ফিরেছেন।
কলম্বোয় একটি বিরতি শেষে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যানবেরায় বাংলাদেশের হাই কমিশন ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সহায়তায় এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) এবং মেল্টন ট্র্যাভেল সেন্টারের (যে প্রতিষ্ঠানকে যাত্রীদের মধ্যে সমন্বয়, তহবিল সংগ্রহ ও টিকিটের কাজ পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছিল) সক্রিয় সহযোগিতায় ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনা সহজ হয়েছে।
প্রাথমিকভাবে নিজেদের ওয়েবসাইটের ‘প্রয়োজনীয় মূল্যায়ন’ টেমপ্লেটে হাইকমিশন অস্ট্রেলিয়ায় ৩৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির অনুরোধ পেয়েছে, যারা বাংলাদেশে ফিরে আসতে চান।