মিথিলার নাচে মুগ্ধ সৃজিত, ‘মাইয়া দেহি এইডাও পারে’

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিনে নৃত্যশিল্পীর ভূমিকায় পাওয়া গেল রফিয়াত রশিদ মিথিলাকে।

২৫ বৈশাথ উপলক্ষে নাচের জন্য মিথিলা বেছে নেন ‘মন মোর মেঘের সঙ্গী’ গানটিকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

মিথিলা ক্যাপশনে লেখেন, “প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়…আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।”

মিথিলার সেই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন তার স্বামী পরিচালক সৃজিত মুখার্জী। অবাক হয়ে ক্যাপশনে লেখেন, “মাইয়া দেহি এইডাও পারে।“

গত ডিসেম্বরে বিয়ে করেন সৃজিত ও মিথিলা। বর্তমানে লকডাউনে জেরে দুজন দুই দেশে রয়েছেন। মাঝে মাঝে বিরহের জানান দেন সোশ্যাল মিডিয়ায়।