ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু

রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হয়েছে। গতকাল শনিবার হাসপাতালটির চিফ অপারেটিং অফিসার প্রফেসর ডা. খাদিজা আকতার জুমা এ তথ্য জানান।

খাদিজা আকতার বলেন, ‘সকাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। কভিড-১৯ চিকিৎসায় বলতে গেলে আমরা নতুন। তবুও সবকিছু আল্লাহর রহমতে গুছিয়ে এনেছি। পিপিই, মাস্ক, গ্লাভস, আই প্রটেক্টর, স্যানিটাইজার সব স্টাফকে দেওয়া হয়েছে।’