মহামারী করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সংরক্ষিত একটি আরটি-পিসিআর মেশিন গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে হস্তান্তর করা হয়েছে। পরে মন্ত্রণালয় সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) প্রদান করে। বারির মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের হিসাবরক্ষক শামসুল আলমের কাছে আরটি-পিসিআর মেশিনটি হস্তান্তর করেন।