চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে কভিড-১৯ এর নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে এ পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পর চট্টগ্রামে এটি হচ্ছে করোনার নমুনার পরীক্ষার তৃতীয় ল্যাব।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আনা মেশিন দিয়েই গতকাল থেকে আমরা করোনার নমুনা পরীক্ষা শুরু করেছি।