গোপালগঞ্জে কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত ২০ বাড়িঘর

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় ও বনগ্রামের উপর দিয়ে হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে অন্তত ২০টি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

শনিবার সন্ধ্যার পর কয়েক মিনিটের ঝড়ে এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনে হয়েছে যেন হাতির শুড়ের মতো আগুনের ফুলকি এসে কয়েক মিনিটের ঝড়ে সব লল্ডভন্ড হয়ে যায়।

এতে বলাকইড় গ্রামের ১৩টি ও বনগ্রামের ৭টি কাঁচা ঘর ভেঙে যায়। সাথে বেশ কিছু গাছ-পালাও ভেঙে যায়। বাড়িঘর ভেঙে যাওয়া লোকজন এখন দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য পৌঁছে দেবার কাজ চলছে।