৬ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বকেয়া তিন মাসের বেতনভাতা, উৎসব বোনাস ও আখচাষিদের পাওনা টাকা পরিশোধসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ-মানববন্ধন করেছেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় কারখানা চত্বরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন, এনাইয়েত আলী উলুব্বী, সাইফুল ইসলাম নবাব, খালিকুজ্জামান রেজা প্রমুখ । 

বক্তারা অভিযোগ করে বলেন, করোনা সংকটকালে কর্মহীন শ্রমিক-অস্বচ্ছলদের ত্রাণসামগ্রী প্রদান করা হলেও চিনিকলের দৈনিক হাজিরাভিত্তক  ৮শ  শ্রমিক এখন পর্যন্ত সরকারের কোনো খাদ্যসহায়তা পায়নি।

তাছাড়া ৩ মাস ধরে চিনিকলের ৭শ শ্রমিক –কর্মচারী বেতন-ভাতা না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে।

অপরদিকে অবসর কালিন শ্রমিক-কর্মচারীদের পাওনা ভাতা পরিশোধ করা হচ্ছে না।