ঈশ্বরদীতে পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাফোডিলস্। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি ঈশ্বরদীর পরিবেশক ড্যাফোডিলস-এর পক্ষ থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধশত হকারের মাঝে রবিবার দুপুরে প্রেসক্লাব চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ড্যাফোডিলস’র সত্ত্বাধিকারী আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। হকার ছাড়াও ঈশ্বরদীর বিভিন্ন এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি কর্তৃক প্রেরিত হ্যান্ড স্যানিটাইজার ‘শুদ্ধ’ পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি), ওসিসহ বিভিন্ন দপ্তর প্রধানদের মাঝে বিতরণ করা হয়।