মা দিবসে মুক্তি পেল শাহাদাত রাসএল এর কোয়ারেন্টাইন ফিল্ম ‘ইনভিজিবল কোয়ারেন্টাইন’। মায়েদের একাকিত্ব ও বর্তমান করোনাকালীন পরিস্থিতিকে একই সুতোয় গেঁথে গল্প বলতে চেয়েছেন নির্মাতা। বোহিমিয়ান ব্রাদার স্টুডিও এর ইউটিউব চ্যানেলে মা দিবস হিসেবে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। ৭.২০ মিনিটের এই চলচ্চিত্রের একটা বিশেষ দিক হচ্ছে এটা এক টেকে শুট করা একটা ফিল্ম। পাশাপাশি এই ফিল্মের সাউন্ড, এডিটসহ সব কাজই হয়েছে টিম মেম্বারদের মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে। সবদিক মিলিয়ে ভীষণ চ্যালেঞ্জিং ছিল কাজটি।
জেবুন্নেসা টুনটুনি অভিনীত ‘ইনভিজিবল কোয়ারেন্টাইন’ ফিল্মটির প্রযোজনার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শিল্পী নির্ঝর চৌধুরী।