রাঙ্গামাটিতে গত ৬ মে যে চারজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল তাদের মধ্যেই দুজনের রিপোর্ট দ্বিতীয় দফায় নেগেটিভ এসেছে। রবিবার চট্টগ্রাম থেকে জানানো হয়ে তাদের দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফল। নেগেটিভ ফল আসা দুজন হচ্ছেন রাঙ্গামাটি সদর হাসপাতালের সিনিয়র নার্স কামরুন নাহার ও শহরের মোল্লাপাড়ার মো. ইছহাক মোল্লা।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল জানান, ওই নার্সের সংস্পর্শে যাওয়া ডাক্তার-নার্সসহ ৯ জনের পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। তবে আক্রান্ত আরও দুজনের দ্বিতীয় ধাপের আসেনি। তিনি জানান, গতকাল পর্যন্ত আমরা যে ৪৬১টি নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি, তার মধ্যে ২৭৭টির ফল এসেছে। চারটি ছাড়া সবই নেগেটিভ।