উচ্চ মাধ্যমিকের পর এবার অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা কলেজ। গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ।
অধ্যক্ষ বলেন, উচ্চ মাধ্যমিকের পর আমরা অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছি। কলেজের ২০টি বিভাগের নিজস্ব ফেইসবুক পেজে ক্লাসগুলো প্রচার করা হবে। নিজ নিজ বিভাগের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অনুসরণ করে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে। পরীক্ষামূলকভাবে গতকাল হিসাববিজ্ঞান বিভাগে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব বিভাগের অনলাইন ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, কোনো শিক্ষার্থী যথাসময়ে ক্লাসে অংশ নিতে না পারলে ফেইসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে পরবর্তী সময়ে ক্লাসগুলো দেখে নিতে পারবে।