রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মো. রাকিবুল হাসান জানান, সকাল ১০টার দিকে মগবাজারে রেলক্রসিংয়ে কমলাপুরগামী মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।